তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৫৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের ঘনঘটা দেখতেন তখন অস্থির হয়ে একবার সামনে যেতেন আরেকবার পেছনে যেতেন। বৃষ্টি হয়ে গেলে তাঁর পেরেশানী বিদূরিত হত। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমি এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ কি জানি এই মেঘ হয়ত এমনও হতে পারে যেমন আল্লাহ্ তা’আলা এই আয়াতে ইরশাদ করেছেনঃ فلمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগলঃ এই তো মেঘ আমাদের বৃষ্টি দান করবে। কিন্তু পরিণাম তা তাদের জন্য আযাব বয়ে নিয়ে আসে (সূরা আহকাফ ৪৬ঃ ২৪)।