তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬০
(وإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لاَ يَكُونُوا أَمْثَالَكُمْ) - যদি তোমরা বিমূখ হও তবে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন। আর তারা হবে না তোমাদের মত (সূরা মুহাম্মাদ ৪৭ঃ ৩৮)। আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। সাহাবীগণ বললেনঃ কারা আমাদের স্থলবর্তী হবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু আনহু-এর কাঁধে হাত মারলেন। পরে বললেনঃ এ এবং এর কওম।