তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬১
তিনি বলেন, কতিপয় সাহাবী একদিন বললেনঃ হে আল্লাহর রাসূল! আমরা যদি বিমুখ হই তবে অন্য জাতিকে আমাদের স্থলবর্তী করা হবে এবং তারা আমাদের মত হবে না বলে আল্লাহ্ তা’আলা যাদের কথা উল্লেখ করেছেন তারা কারা? আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু সে সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে ছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু আনহু-এর উরূতে থাপ্পড় দিয়ে বললেনঃ এ এবং এর সঙ্গীরা। যাঁর হাতে আমার প্রাণ সে সত্তার কসম, ঈমান যদি ছুরাইয়া নক্ষত্রেও লটকে থাকে তবে পারস্যের লোকেরা সেখান থেকেও তা নিয়ে আসবে।