Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬৪

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

আবদ ইবন হুমায়দ (রহঃ) ....... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত যে, (হুদায়বিয়ার সন্ধিকালে) তানঈম পাহাড় থেকে আশিজন কাফির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উপর ফজরের সালাতের সময় অতর্কিতে চড়াও হয় এরা তাঁদের হত্যা করতে চাইছিল। কিন্তু তারা ধরা পড়ে এবং বন্দী হয় অনন্তর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মুক্ত করে দেন। এতদ সংশ্রবে আল্লাহ্ তা’আলা নাযিল করেনঃ (هُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ) - তিনিই মক্কা উপত্যকায় এদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত এদের থেকে নির্বারিত রেখেছেন, এদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর। তোমরা যা কিছু কর আল্লাহ্ তার সম্যক দ্রষ্টা (সূরা ফাতহ ৪৮ঃ ২৪)।

ছবি বানান