তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬৩
তিনি বলেনঃ (ليغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ) - যেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যত ক্রটিসমূহ মার্জনা করেন (সূরা ফাতহ ৪৮ঃ ২)। এই আয়াতটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুদায়বিয়া থেকে ফেরার সময় নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার উপর এমন একটি আয়াত নাযিল হয়েছে যেটি আমার নিকট পৃথিবীর সবকিছূ থেকে প্রিয়। এরপর তিনি উক্ত আয়াতটি তাঁদের পাঠ করে শুনালেন। সাহাবীগণ বললেনঃ মুবারকবাদ আপনার জন্য। স্বাচ্ছন্দময় ও অনাবিল জীবন হোক আপনার হে আল্লাহর রাসূল। আপনার সঙ্গে কি আচরণ করা হবে তা তো আল্লাহ্ তা’আলা স্পষ্ট করে বলে দিলেন। কিন্তু আমাদের সাথে কি ব্যবহার করা হবে? তখন নাযিল হলঃ ليُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ আর তা এই জন্য যে, তিনি মু’মিন পুরুষ ও মুমিন নারীদের দাখিল করবেন জান্নাতে যার নিম্নদেশে নদী প্রবাহিত সেথায় তারা স্থায়ী হবে এবং তিনি তাদের পাপ মোচন করে দিবেন। এটাই তো আল্লাহর কাছে মহা সাফল্য (সূরা ফাতহ ৪৮ঃ ৫)। فَقَالُوا هَنِيئًا ...الخ