Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬৬

প্রায় ২ মিনিট · ১৫৯ শব্দ

আকরা’ ইবন হাবিস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে তার কাওমের প্রশাসক হিসাবে নিয়োগ করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে প্রশাসক নিয়োগ করবেন না। তারা উভয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কথা কাটাকাটি করতে শুরু করেন। এমনকি তাদের আওয়াজ উচ্চ হয়ে পড়ে। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু-কে বললেন, আমার বিরোধিতা ছাড়া আপনি অন্য কিছু চাচ্ছেন না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার বিরোধিতা করতে চাই না। রাবী বলেন, তখন এই আয়াত নাযিল হয়ঃ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ হে মু’মিনগণ, তোমরা নবীর কন্ঠস্বরের উপর নিজেদের কন্ঠস্বর উঁচু করবে না (সূরা হুজুরাত ৪৯ঃ ২)। রাবী বলেন, এরপর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন কথা বলতেন তখন এত নিম্নস্বরে কথা বলতেন যে, পুনঃ জিজ্ঞাসা না করা পর্যন্ত তাঁর আওয়াজ শুনা যেত না।

ছবি বানান