তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৬৭
আবূ আম্মার হুসায়ন ইবন হুরায়ছ (রহঃ) ... বারা ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে, (إنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لاَ يَعْقِلُونَ) - যারা ঘরের পেছনে থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ (সূরা হুজুরাত ৪৯ঃ ৪) প্রসঙ্গে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি একবার দাঁড়িয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার প্রশংসায়ই একজন প্রশংসিত হয় আর আমার নিন্দায়ই একজন নিন্দিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতো আল্লাহ্ তা’আলারই এখতিয়ার। (আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-গারীব।