Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৭৩

প্রায় ২ মিনিট · ২৫০ শব্দ

তিনি বলেন, আমি মদীনায় এসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তাঁর কাছে আদ জাতির প্রতিনিধির কথা আলোচনা করা হয়। আমি বললামঃ আদ প্রতিনিধির মত হওয়া থেকে আমি আল্লাহর পানাহ চাই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আদ প্রতিনিধির বিষয়টি কি? আমি বললামঃ অবহিত একজনের কাছেই জিজ্ঞাসা করেছেন। আদ জাতি যখন অনাবৃষ্টিতে নিপতিত হল তখন তারা কায়লকে তাদের প্রতিনিধি হিসাবে (মক্কায় প্রার্থনার জন্য) প্রেরণ করে। সে মক্কার বকর ইবন মুআবিয়ার আতিথ্য গ্রহণ করে। বকর তাকে মদ পান করায় এবং জারাদা নমের দুই গায়িকা তাদের গান গেয়ে শোনায়। পরে সে মাহরা পাহাড়ের দিকে রওয়ানা দেয় সেখানে গিয়ে সে বললঃ হে আল্লাহ! আমি আপনার কাছে কোন অসুস্থ ব্যক্তির বিষয়ে আসিনি যে তাকে চিকিৎসা করাব, কোন বন্দীর বিষয়ে আসিনি যে তার মুক্তপণের ব্যবস্থা করব। আপনার বান্দাদের পানি বর্ষণ করুন, যাদের আপনি পানি সিঞ্চন করছেন না। মদ্য পান করানোর জন্য বকর ইবন ওয়াইলের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বললঃ এতদসঙ্গে বকর ইবন ওয়াইলের জন্যও পানি বর্ণন করুন। আকাশে বহু মেঘ দেখা দিল। বলা হলঃ এগুলোর একটিকে গ্রহণ কর। সে নিকষ কাল একটি মেঘ গ্রহণ করল। বলা হলঃ বিচূর্ণ ভস্ম নাও। আদ জাতির আর কাউকে ছাড়বে না। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে, এই আংটিটির পরিমাণ বায়ূ তাদের বিরুদ্ধে প্রেরিত হয়েছিল। এরপর তিনি তিলাওয়াত করলেনঃ إذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ * مَا تَذَرُ مِنْ شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلاَّ جَعَلَتْهُ كَالرَّمِيمِ যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করলাম অকল্যাণকর বায়ূ। যা কিছুর উপর দিয়ে তা প্রবাহিত হল তা সব কিছূই চূর্ণ-বিচূর্ণ করে দিল (সূরা যারিয়াত ৫১ঃ৪১-৪২)।

ছবি বানান