তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৭৪
তিনি বলেন, আমি মদীনায় এসে মসজিদে নববীতে গেলাম। দেখলাম মসজিদটি লোকে পরিপূর্ণ। কাল রঙ্গের বহু পতাকা পত পত করছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু-কেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তরবারি সজ্জিত দেখতে পেলাম। আমি বললামঃ লোকদের কি বিষয়? লোকেরা বললঃ নবীজী আমর ইবন আসকে এক অভিযানে প্রেরণের ইচ্ছা করেছেন। এরপর রাবী সুফইয়ান ইবন উয়ায়না (রহঃ) বর্ণিত হাদীছের মর্মে (৩২৭৩ নং) পূর্ণ হাদীটির উল্লেখ করেন। (আবু ঈসা বলেন)হারিছ ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু হারিছ ইবন হাসসান নামেও কথিত আছেন।