তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৭৬
তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মি’রাজের সময়) সিদরাতুল মুন্তাহায় গিয়ে পৌছলে তাঁকে আল্লাহ্ তা’আলা সেখানে এমন তিনটি জিনিস দান করলেন যা তাঁর পূর্বের আর কোন নবীকে তিনি দেননি। সিদরাতুল মুন্তাহা হল এমন একটি স্থান যেখানে পৃথিবীর যা কিছু আছে তা সেখানে উত্থিত হয় আর ঊর্ধলোকে যা আছে তা অবতারিত হয় সে তিনটি জিনিস হলঃ পাঁচ ওয়াক্ত সালাত (নামায) ফরয করা হল, সূরা বাকারার শেষ আয়াতগুলো দেওয়া হল তাঁকে আর আল্লাহর সঙ্গে শিরক না করা পর্যন্ত তাঁর উম্মতের বড় বড় গুনাহসমূহ মাফ করে দেওয়া হল। ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু (إذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى) - যখন বৃক্ষটি যদ্ধারা আচ্ছদিত হওয়ার তদ্বারা ছিল আচ্ছাদিত ( সূরা নাজম ৫৩ঃ ১৬) প্রসঙ্গে বলেনঃ সিদরা বৃক্ষটি হল ষষ্ঠ আকাশে। সুফইয়ান (রহঃ) তাঁর হাত দিয়ে ইশারা করে তা নাড়িয়ে বললেনঃ (বৃক্ষটিকে আচ্ছাদিত করে আছে) স্বর্ণ পতঙ্গ। রাবী মালিক ইবন মিগওয়াল (রহঃ) ব্যতীত অন্যান্যরা বলেনঃ সিদরা পর্যন্ত গিয়েই শেষ হয়ে যায় সৃষ্টির জ্ঞান। এর ঊর্ধলোকের জ্ঞান তাদের নেই।