তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৭৭
তিনি বলেন, (فكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى) - তাদের মাঝে দুই ধনুকের ব্যবধান রইল বা আরো কম (সূরা নাজম ৫৩ঃ ৮) আয়াতটি প্রসঙ্গে যিরর ইবন হুবায়শ (রহঃ)-কে জিজ্ঞসা করেছিলাম। তিনি বললেনঃ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু আমাকে অবহিত করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল (আঃ)-কে দেখেছিলেন। তাঁর পাখা হল ছয়শ’।