Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৭৮

প্রায় ২ মিনিট · ২৫৮ শব্দ

আরাফায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে কা’ব আহবার রাদিয়াল্লাহু আনহু-এর সাক্ষাত হয়। তিনি কা’বকে একটি বিষয়ে প্রশ্ন করলে কা’ব (এত জোরে) তাকবীর ধ্বনি দেন যে, পাহাড়ে পাহাড়ে তা প্রতিধ্বনিত হয়ে উঠে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমরা বানূ হাশিম। কা’ব রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহ্ তা’আলা তাঁর দর্শন ও কথন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মূসা (আঃ)-এর মাঝে বন্টন করে দিয়েছেন। মূসা (আঃ) তাঁর সঙ্গে কথা বলেছেন দু’বার আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখেছেন দু’বার। মাসরূক (রহঃ) বলেনঃ আমি পরে আয়িশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গেলাম। তাঁকে জিজ্ঞাসা করলাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর রবকে দেখেছেন? তিনি বললেনঃ তুমি এমন এক কথা উচ্চারণ করেছ যে ভয়ে আমার লোম খাড়া হয়ে গেছে। আমি বললামঃ একটু ধীরে আম্মাজান। এরপর আমি পাঠ করলামঃ (لقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى) তিনি তো তাঁর রবের মহান নিদর্শনাবলী দেখেছেন (সূরা আন-নাজম ৫৩ঃ ১৮)। তিনি বললেনঃ (আসল মর্ম ফেলে) কোথায় নিয়ে চলল তোমাকে? (তিনি যাঁকে দেখেছেন) ইতি তো হলেন জিবরীল। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবকে দেখেছেন বা তাঁকে যে সব বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে সে সবের কোন কিছু গোপন করে রেখেছেন বা (إنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ) আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান (সূরা লুকমান ৩১ঃ ৩৪)। আয়াতে যে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে সে পাঁচটি বিষয় তিনি জানেন বলে কেউ যদি তোমাকে খবর দেয় তবে সে আল্লাহর উপর ভীষণ অপবাদ দিল। আসলে তিনি জিবরীলকে দেখেছেন। কেবল মাত্র দু’বারই তিনি তাঁকে তাঁর আসল আকৃতিতে দেখেছিলেন। একবার সিদরাতুল মুন্তাহার কাছে। আরেকবার (মক্কার) জিয়াদ উপত্যকায়। ছয় শ, পাখা আছে তাঁর। দিগন্ত ভরাট হয়ে গিয়েছিল তখন।

ছবি বানান