Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৮৯

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে চন্দ্র বিদীর্ণ হয় এমন কি তা দু’টুকরা হয়ে যায়-এক টুকরা এই পাহাড়ে, আরেক টুকরা ঐ পাহাড়ে। কাফিররা বললঃ মুহাম্মাদ আমাদের যাদু করেছে। তাদের কেউ কেউ বললঃ সে আমাদের যাদু করতে পারলেও সব মানুষকেই তো আর যাদু করতে পারবে না। কোন কোন রাবী এই হাদীসটিকে হুসায়ন-জুবায়র ইবন মুহাম্মাদ ইবন জুবায়র ইবন মুত’ইম-তার পিতা-তার পিতামহ জুবায়র ইবন মুত’ইম রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান