Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৯০

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, মুশরিক কুরায়শরা একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাকদীর সম্পর্কে বিতন্ডা করতে এল। এই প্রসঙ্গে নাযিল হয়ঃ يومَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ * إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَ যে দিন এদেরকে উপুড় করে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে সে দিন এদেরকে বলা হবে জাহান্নামের যন্ত্র্রণা আস্বাদন কর। আমি তো প্রতিটি জিনিস সৃষ্টি করেছি তাকদীর অনুসারে (সূরা কামার ৫৪ঃ ৪৮-৪৯)।

ছবি বানান