Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,২৯১

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বের হয়ে এলেন। তাঁদের কাছে তিনি সূরা আর-রাহমান শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। তাঁর সকলেই চুপ করে শুনলেন। তিনি শেষে বললেনঃ জিন-রজনীতেও আমি এই সূরা জিনদেরকে তিলাওয়াত করে শুনিয়াছিলাম। তোমাদের তুলনায় উত্তম প্রতিউত্তর দাতা ছিল তারা। যখনই আমি, (فبأَىِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ) ’’সুতরাং তোমরা উভয় সম্প্রদায় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করব?’’ এ আয়াত তিলাওয়াত করতাম। তখনই তার বলতঃ (لاَ بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ) ’’তোমরা নিয়ামতের কোন কিছুই আমরা অস্বীকার করি না হে আমাদের প্রভু। সব তারীফ তো তোমারই।’’

ছবি বানান