Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩০৯

প্রায় ২ মিনিট · ২১৮ শব্দ

তিনি বলেনঃ আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবী একবার এক সঙ্গে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। আমরা বললাম আল্লহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তা যদি জানতে পারতাম তবে তা আমরা করতাম। তখন আল্লাহ তা’য়ালা নাযিল করেনঃ سبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ * يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لاَ تَفْعَلُونَ আকাশমন্ডলি ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর প্রবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে মু’মিনগন তোমরা যা করো না, তা তোমরা বলো কেন? (সূরা সাফফ ৬১ঃ ১-২) আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো আমাদের পাঠ করে শুনান। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে তা পাঠ করে শুনিয়েছেন। ইয়াহইয়া (রহঃ) বলেন আবু সালামা (রহঃ) আমাদেরকে তা পাঠ করে শুনিয়েছেন। ইবন আছির (রহঃ) বলেন আওযাঈ (রহঃ) আমাদেরকে তা পাঠ করে শুনিয়েছেন। আবদুল্লাহ (রহঃ) বলেন কাছীর (রহঃ) আমাদের তা পাঠ করে শুনিয়েছেন। আওযাঈ (রহঃ) থেকে বর্ণনার ক্ষেত্রে এই হাদীসটির সনদে মুহাম্মদ ইবন কাছীরের বৈপরীত্য রয়েছে। আওযাঈ ইয়াহইয়া ইবন আবু কাছীর-হিলাল ইবন মায়মুনা-আতা ইবন ইয়াসার কিংবা আবু সালামা আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইবন মুবারক বর্ণনা করেছেন। ওয়ালীদ ইবন মুসলিম (রহঃ) এই হাদীসটি আওযাঈ (রহঃ) এর বারাতে মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান