তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১০
তিনি বলেনঃ যখন সূরা জুম’আ নাযিল হয় তখন আমরা রাসুলুল্লাহ এর কাছে ছিলাম। তিনি আমাদের তা তেলাওয়াত করে শুনালেন। (وآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ) এবং তাদের অন্যান্যদের জন্যও (তিনি এই রাসূলকে পাঠিয়েছেন) যারা এখন তাদের সঙ্গে মিলিত হয় নাই। (সূরা জুম’আ ৬২ঃ ৩) আয়াতটিতে পৌছলে জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! এরা কারা যারা এখনও আমাদের সঙ্গে মিলিত হয় নি? তিনি এ ব্যাপারে কিছু বললেন না। রাবী বলেনঃ আমাদেও মাঝে সে সময় সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তার হাত রাখলেন এবং বললেন সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ ঈমান যদি সূরাইয়্যা নক্ষত্রেও চলে যায়, তাদের কিছু লোক সেখান থেকেও তা নিয়ে আসবে।