Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১২

প্রায় ২ মিনিট · ২০২ শব্দ

তিনি বলেনঃ আমি আমার চাচার কাছে ছিলাম। এমন সময় শুনলাম আবদুল্লাহ ইবন উবাই ইবন সালুল তার সঙ্গিদের বলছেঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিছু দিবে না যতক্ষন না তারা (তাঁকে ছেড়ে) সরে পড়ে। আমরা মদীনায় ফিরে গেলে সেখান থেকে প্রবলরা দুর্বলদের (মুসলিমদের) আবশ্যই বের করে দেবে। আমি আমার চাচার কাছে এ কথাটি বললাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিষয়টি গোচরীভূত করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন। তখন আমি তার নিকট বিষয়টি বর্ণনা করলাম। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবন উবাই ও তার সঙ্গিদেও ডেকে পাঠালেন। তারা কসম করে বলল তারা এরূপ কথা বলেনি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মিথ্যাবাদী এবং তাকে সত্য বলে সাব্যস্ত করলেন। এতে আমার এমন কষ্ট লাগল যে এরূপ কষ্ট আর কিছুতে কোন দিন পাইনি। আমি আমার ঘরে বসে গেলাম। আমার চাচা আমাকে বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্রেধ ও তৎকর্তৃক মিথ্যাবাদী সাবস্ত হওয়াই কি তোমার অভিপ্রায় ছিল। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা নাযিল করেনঃ (إذا جَاءَكَ الْمُنَافِقُونَ ) যখন মুনাফিকরা তোমার নিকট আসে (সূরা আল মুনাফিকুন ৬৩ঃ ১)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে আমাকে ডেকে আনলেন। আমাকে সূরাটি পড়ে শুনালেন। পরে বললেন আল্লাহ তায়ালা তোমার সত্যবাদীতার ঘোষনা দিলেন।

ছবি বানান