Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১৩

প্রায় ৩ মিনিট · ৩৯২ শব্দ

তিনি বলেনঃ আমরা একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক অভিযানে ছিলাম। আমাদের সঙ্গে কিছু মরুবাসী আরব ও ছিল। আমরা পানির জন্য দ্রুত ছুটে যেতাম কিন্তু মরুবাসীরা আমাদের আগে পানির কাছে চলে যেত। একবার জনৈক মরুবাসী সবার আগে চলে গিয়ে একটি হাউয পানি ভর্তি করল। এর চতুর্দিকে পাথর দিয়ে বেষ্টনী দিল এবং একটি চামড়া এর উপর রেখে দিল। এর মধ্যে বাকী সঙ্গিরা চলে এল। জনৈক আনসারী উক্ত মরুবাসীর কছে এল এবং পানি পানের জন্য তার উটনীটির লাগাম ঢিলা করে দিল। কিন্তু মরুবাসীটি তাকে পানি দিতে অস্বীকৃতি জানাল। তখন উক্ত আনসারী পানির বেষ্টনী ফেলে দিল। মরুবাসী একটি কাঠ দিয়ে আনসারীর মাথায় যখম করে দিল। সে তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবন উবাই এর কাছে যেয়ে তাকে বিষয়টি জানাল। এই আনসারীটি ছিল আবদুল্লাহ ইবন উবাই এর সাথীদের অন্যতম। বিষয়টি শুনে আবদুল্লাহ ইবন উবাই অত্যান্ত রাগান্বিত হয়ে পড়ে। এরপর সে বললঃ রাসুলুল্লাহর চতুস্পার্শ্ব থেকে এই মরুবাসীরা সরে না যাওয়া পর্যন্ত যারা তার নিকট আছে, তাদের কিছু দিবে না। এ মরুবাসীরা আহারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে হাযির হত। আবদুল্লাহ বললঃ মুহাম্মদের কাছ থেকে এরা সরে গেলে পরে তোমরা মুহাম্মদের সামনে খানা আনবে। তিনি এবং তার সথীরাই কেবল তা আহার করবে। এর পর সে তার সঙ্গিদের বললঃ তোমরা যখন মদীনায় ফিরে যাবে তখন সম্মানিতেরা অবশ্যই হীনদের (মু’মিনদের) মদীনা থেকে বের করে দেবে। যায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহনের পিছনে উপবিষ্ট ছিলাম। আবদুল্লাহ ইবন উবাই এর কথাবার্তা আমি শুনে ফেললাম। আমি আমার চাচাকে তা আবহিত করলাম। তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা জানালেন। তিনি আবদুল্লাহকে ডেকে পাঠালেন। সে কসম কওে তা আস্বিকার করল। ফলে রাসুলুল্লাহ তাকে সত্যবাদী এবং আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেন। আমার চাচা আমার কাছে এলেন। বললেনঃ রাসূলু্ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলিমদের ক্রোধ ও তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করাইকি তোমার আভিপ্রয় ছিল। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ ফলে এত চিন্তা ও পেরেশানী আমার উপর আপতিত হল যা আর কারো উপর আপতিত হয় নি। আমি সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। চিন্তায় আমার মাথা ঝুঁকে পড়ে ছিল। এমন সময় রাসুলুল্লাহ আমার কাছে এলেন। এবং (আদর করে) আমার কান মলে দিলেন ও আমার সামনে হাসলেন। তিনি বললেন সুসংবাদ গ্রহণ কর। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু এলেন। আবু বকরকে যে কথা বলেছিলাম তাকেও আমি সে রূপ কথা বললাম। পরে যখন ভোর হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল মুনাফিকুন পাঠ করে শুনালেন। (আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।

ছবি বানান