Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩১৯

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেনঃ একবার আমি মক্কায় এলাম এবং আতা ইবন আবী রাবাহ (রহঃ) এর সঙ্গে সাক্ষাত করে বললামঃ হে আবু মুহাম্মদ! আমাদের এখানে কিছু লোক তাকদীর বিষয়ে নানা কথা বলে থাকে। তখন আতা (রহঃ) বলেনঃ ওয়ালীদ ইবন উবাদা ইবনুস সামিত-এর সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। তিনি বললেনঃ তার পিতা উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। আল্লাহ তা’আলা সবার আগে সৃষ্টি করেছেন কলম। তার পর তিনি সেটিকে লিখতে হুকুম করলেন। সেটি অনন্তকাল অবধি যা ঘটবে, সব কিছুই লিখে নিল। হাদীসটিতে আরো ঘটনা আছে। হাদীসটি হাসান- সহীহ-গারীব। এই বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।

ছবি বানান