Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩২৩

প্রায় ৩ মিনিট · ৩১৬ শব্দ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নদের কাছে তিলওয়াত করেননি এবং তাদের তিনি দেখেনও নি। একবার রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদল নিয়ে উকায বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন আসমান থেকে খবর সংগ্রহের পথ শয়তান জিন্নদের জন্য রুদ্ধ করে দেওয়া হয়েছিল। তাদের দিকে উল্কাপিন্ড নিক্ষেপ করা হত। তাই শয়তান জিন্নরা স্বসম্প্রদায়ে ফিরে আসে। তারা এদের বললঃ তোমাদের কি ব্যাপার? এরা বললঃ আসমান থেকে খবর সংগ্রহের ক্ষেত্রে আমরা বাধা পাচ্ছি। আমাদের উপর উল্কাপিন্ড ছুঁড়ে দেওয়া হচ্ছে। এরা বললঃ নতুুন কোন ব্যাপার ঘটেছে বলে আসমান থেকে খবর সংগ্রহের বিষয়ে আমাদের বাধা দেওয়া হচ্ছে। যমীনের পূর্ব-পশ্চিম সব দিকে বেরিয়ে পড়। দেখ সেটি কি যা আমরা ও আমাদের আকাশের খবর সংগ্রহের মাঝে বাধা সৃষ্টি করছে। তারপর তারা রওয়ানা হল এবং পৃথিবীর পূর্ব-পশ্চিম সব দিক তালাশ করতে লাগল কি সে বস্ত। যদ্দরুন আকাশের খবর সংগ্রহের ক্ষেত্রে তাদের বাধা হচ্ছে। (আরবের) তিহামা অঞ্চলের দিকে যে দলটি যাত্রা করে ছিল তারা রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এল। তিনি উকায বাজারের উদ্দেশ্যে যাত্রাপথে নাখলায় অবস্থান করছিলেন। তিনি তাঁর সাহাবী নিয়ে ফজরের সালাত (নামায) আদায় করছিলেন। জিন্নদের এ দল যখন কুরআনের আওয়াজ শুনল, তখন তারা এ দিকে কান পাতল এবং পরস্পর বললঃ আল্লাহর কসম, এই জিনিসই তোমাদের এবং আকাশের খবর সংগ্রহের মাঝে বাধা সৃষ্টি করছে। এখান থেকেই তারা নিজেদের কওমে ফিরে যায়। এবং বললঃ হে আমাদের সম্প্রদায়! আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। এতদপ্রসঙ্গে আল্লাহ তা’আলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল করেনঃ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا - يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا বলুন, আমার কাছে ওয়াহী এসেছে যে, জিন্নদের একটি দল (আমার তিলাওয়াত) কান পেতে শুনেছে এবং বলেছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি (সূরা জিন্ন ৭২ঃ ১)। রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিন্নদের বক্তব্য ওয়াহী করা হয়েছিল।

ছবি বানান