তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩২৪
তিনি বলেনঃ জিন্নরা আকাশে চড়ত এবং ওয়াহী শুনার প্রয়াস পেত। একটা কথা শুনতে পেলে তাতে তারা আরো নয়টি কথা আরো নিজের থেকে বাড়িয়ে দিত। একটা কথা তো হত সত্য, আর তাদের বর্ধিতগুলো হত মিথ্যা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরিত হওয়ার পর তাদের এ উৎপাত ওুদ্ধ করে দেওয়া হয়। তারা এ বিষয়টি (তাদের নেতা) ইবলীসকে অবহিত করে। এরপূর্বে কখনও তাদের উপর উল্কাপিন্ড নিক্ষেপ করা হত না। ইবলীস তাদের বললঃ নিশ্চয়ই পৃথিবীতে নতুন কিছু ঘটেছে বলেই এই ধরণের বিষয় ঘটেছে। তারপর সে তার বাহিনীকে বিভিন্ন দিকে প্রেরণ করল। তারা রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কায় দুই পাহাড়ের মাঝে সালাত (নামায) আদায়রত অবস্থায় পেল। পরে তারা ইবলীসের সাথে সাক্ষাত করে তাকে এই বিষয়ে অবহিত করে। সে বলল নতুন এই ঘটনাই পৃথিবীতে ঘটেছে। (আবু ঈসা বলেন) এ হাদীসটি হাসান- সহীহ।