Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৩০

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সবচেয়ে কম দরজার জান্নাতী যে, সেও যখন তার উদ্যান, সঙ্গিণী ও চাকর-নফরদের এবং আনন্দ সুখের দিকে লক্ষ করবে, তখন তাও পাবে হাজার বছরের পথ জুড়ে বিস্তৃত। আল্লাহ তা’আলার নিকট যে জান্নাতী সবচেয়ে সন্মানিত হবে, সে সকাল ও সন্ধ্যা তাঁর চেহারার দীদার লাভ করবে। এর পর রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেনঃ (وجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ * إِلَى رَبِّهَا نَاظِرَةٌ) - সে দিন বহু চেহারা হবে উজ্জ্বল,তারা তাকিয়ে থাকবে তাদের রবেবর দিকে। (সূরা কিয়ামা ৭৪ঃ ২২-২৩)

ছবি বানান