Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৩১

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেনঃ ’আবাসা’ সূরাটি ইবন উম্ম মাকতুম রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে নাযিল হয়েছিল। তিনি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলতে লাগলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে সত্যপথের সঠিক পথ-নির্দেশ করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কয়েকজন মুশরিক অধিপতি ছিল। তাই তিনি তাকে উপেক্ষা করে অন্য একজনের দিকে মনোযোগী হয়ে লোকটিকে বলেছিলেনঃ আপনি আমার বক্তব্যে দোষের কিছু দেখেছেন কি? লোকটি বলেছিলঃ না। এই ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাযিল হয়। হাদীসটি হাসান-গারীব। কোন কোন রাবী এ হাদীসটিকে হিশাম ইবন উরওয়া তার পিতা উরওয়া (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ আবাসা ওয়াতাওয়াল্লা সূরাটি ইবন উম্ম মাকতুমের ঘটনায় নাযিল হয়েছে। এই সনদে আয়িশা রাদিয়াল্লাহু আনহা এর উল্লেখ নেই।

ছবি বানান