Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৪৩

প্রায় ১ মিনিট · ১৩৭ শব্দ

তিনি বলেনঃ আমি একদিন [সালিহ (আঃ) এর] উষ্ট্রী এবং এর হত্যাকারী সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আলোচনা করতে শুনেছি। তিনি বলেছেনঃ (إذ انْبَعَثَ أَشْقَاهَا) যখন (উষ্ট্রীকে বধ করার জন্য) সবচেয়ে হতভাগ্য লোকটি উঠল (সূরা আশ-শামস ৯১ঃ ১২) কঠিন হৃদয় কঠোর এবং আবু যামআর মত স্বীয় গোষ্ঠীর মাঝে প্রতিপত্তিশালী এক ব্যক্তি এর জন্য তৎপর হয়ে উঠে দাঁড়ায়। এরপর তাকে আমি মহিলাদের প্রতি সদ্ব্যবহার প্রসঙ্গে আলোচনা করতে শুনেছি। তিনি বলেছেনঃ তোমাদের কেউ কেউ এ কি ধরণের আচরণে উদ্যত হয়? গোলামের মত স্ত্রীদের মারতে শুরু করে দেয় অথচ এই দিনের শেষ ভাগেই হয়ত সে তার সাথে সঙ্গত হবে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাৎকর্মের দরুন হাসার বিষয়ে তাদের নসীহত করলেন। বললেনঃ কি বিষয়ে তোমাদের লোকেরা হাসে! অথচ নেজেই তো এটা করে।

ছবি বানান