Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৪৪

প্রায় ২ মিনিট · ২০৬ শব্দ

তিনি বলেন আমরা বাকীতে এক জানাযার সাথে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তিনি বসলেন। আমরাও তার সঙ্গে বসলাম। তার সঙ্গে একটি গাছের ডাল ছিল। সেটি দিয়ে তিনি মাটি ঠোকাচ্ছিলেন। অনন্তর আসমানের দিকে তিনি তার মাথা তুললেন এবং বললেনঃ এমন কোন প্রাণ নেই যার প্রবেশস্থল লিখে না রাখা হয়েছে। উপস্থিত লোকেরা বললঃ হে আল্লাহর রাসূল তবে কি আমরা আমাদের ভাগ্যলিপির উপরই নির্ভর করব? যে ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভূক্ত, তার জন্য সৌভাগ্যজনক অনায়াসসাধ্য কর্ম হবে আর যে হতভাগ্যদের অন্তর্ভূক্ত, তার জন্য তা আয়াসসাধ্য কর্ম হবে? তিনি বলেনঃ তোমরা আমল করতে থাক। তোমাদের প্রত্যেকের জন্যই সহজসাধ্য করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে, তার জন্য সৌভাগ্যের আমল সহজসাধ্য করে দেওয়া হয়েছে। আর যে দুর্ভোগ্যের অধিকারী তার জন্য দুর্ভাগ্যের কাজ সহজসাধ্য করে দেওয়া হবে। তারপর তিনি তিলওয়াত করলেনঃ فأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى * وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى * وَكَذَّبَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى সুতরাং যে দান করে, মুত্তাকী হয় এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ কওে, আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ। আর যে কার্পণ্য করে, নিজেকে মুখাপেক্ষীহীন মনে করে এবং যা উত্তম তা অস্বীকার করে, আমি তার জন্য সুগম করে দিব কঠোর পরিনামের পথ। (সূরা ওয়া-লায়ল ৯২ঃ ৫-১০)।

ছবি বানান