তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৪৮
আবদ ইবন হুমায়দ (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে (سنَدْعُ الزَّبَانِيَةَ) আমরাও আহবান করব জাহান্নামের প্রহরীগণকে (সূরা আলাক ৯৬ঃ ১৮) এ প্রসঙ্গে বর্ণিত আছে তিনি বলেনঃ আবু জাহল বললঃ মুহাম্মদকে সালাত (নামায) আদায় করতে যদি দেখি, তবে অবশ্যই তার গর্দানে পা মাড়িয়ে ধরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেনঃ সে যদি এমন করে তবে ফিরিশতারা অবশ্যই তাকে প্রকাশ্যে পাকড়াও করবে।