তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৪৯
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত (নামায) আদায় করছিলেন। এমন সময় আবু জাহল এল। বললঃ আমি কি তোমাকে এই কাজ থেকে নিষেধ করিনি? তোমাকে আমি এ বিষয়ে নিষেধ করিনি? আমি কি তোমাকে এরূপ করতে নিষেধ করিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত (নামায) শেষে ফিরে তাকালেন এবং তাকে শাসালেন। আবু জাহল বললঃ তুমি অবশ্যই জান আমার চেয়ে বেশী লোক এই শহরে আর কারো নেই। এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা নাযিল করলেনঃ (فلْيَدْعُ نَادِيَهُ * سَنَدْعُ الزَّبَانِيَةَ) - সে তার পার্শ্বচরদেও আহবান করুক। আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে। (সূরা আলাক ৯৬ঃ ১৭-১৮) ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ সে যদি তার পার্শ্বচরদের আহবান করত তবে অবশ্যই তাকে আল্লাহর প্রহরী ফিরিশতারা পাকড়াও করত। হাদীসটি হাসান- সহীহ-গারীব। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।