তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৫১
তিনি বলেনঃ আমি উবাই ইবন কা’ব রাদিয়াল্লাহু আনহুকে বললামঃ আপনার ভাই আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে থাকেন যে, সারা বছর যে ব্যক্তি রাত জেগে ইবাদত করবে সে লায়লাতুল কদর পাবে। তিনি বললেন আবু আবদুর রহমানকে আল্লাহ ক্ষমা করুন। তিনি অবশ্যই জানেন এ রাত হল রমযানের শেষ দশ দিনের মাঝে এবং তা হল সাতাশ তারিখের রাত। কিন্তু তিনি চান যে মানুষ যেন ভরসা করে বসে না থাকে। এরপর তিনি দ্ব্যর্থহীন হলফ করে বললেনঃ এই রাত অবশ্যই সাতাশের রাত। আমি বললাম হে আবু মানযির! আপনি কি করে এ কথা বলছেন? তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে যে আলামত আমাদের বলছেন সে অনুসারে আমি তা বলছি। সূর্য এ দিন এমন ভাবে উদিত হয় যে এর কোন কিরণোজ্জৌল্য থাকে না। (আবু ঈসা বলেন) হাদীসটি হাসান- সহীহ।