Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৫০

প্রায় ২ মিনিট · ১৭০ শব্দ

তিনি বলেনঃ মু’আবিয়া রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়’আত গ্রহণের পর হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ করে এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং বললঃ তুমি মু’মিনদের মুখে কালি মেখে দিয়েছ (বর্ণনান্তরে সে বলল) হে মু’মিনদের মুখে কালি লেপণকারী! তিনি বললেনঃ আল্লাহ তোমার উপর রহম করুন এমন ভাবে তুমি আমাকে ভৎর্না করবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বপ্নে দেখান হল যে, বনু উমাইয়ার লোকেরা তাঁর মিম্বরে চড়ে বসেছে। তার কাছে খারাফ লাগে। তখন নাযিল হয় (إنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ) - হে মুহাম্মদ! আপনাকে তো আমি জান্নাতের নহর কাওছার দান করেছি। আরো নাযিল হলঃ إنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ * وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ * لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ আমি তো (আল-কুরআন) নাযিল করেছি মহিমাম্বিত রজনীতে। মহিমাম্বিত রজনী সম্বন্ধে তুমি কি জান? মহিমাম্বিত রজনী হাজার মাস অপক্ষা শ্রেষ্ঠ। হে মুহাম্মদ! আপনার ইনতিকালের পর বনূ উমাইয়ারা এই পরিমানকাল সিংহাসনের আধিকারী থাকবে। কাসিম (রহঃ) বলেনঃ আমরা গুনে দেখেছি বনূ উমাইয়ার শাসনকাল ছিল এক হাজার মাস। এর একদিন কম বা বেশী নয়।

ছবি বানান