Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৬২

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেনঃ উমার রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সঙ্গে আমাকেও জিজ্ঞাস করতেন। একদিন আবদুর রহমান ইবন আওফ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেনঃ আপন একেও জিজ্ঞাসা করেন অথচ এর মত আমাদেরর সন্তান রয়েছে। উমার রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেনঃ সে কে আপনি তা ভাল করে জানেন। তারপর তিনি তাকে (إذا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ) আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। শেষে আমি বললাম এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের ঈঙ্গিত রয়েছে। যা তাকে জানানো হয়েছে। এরপর তিনি সূরাটি শেষে পর্যন্ত তেলওয়াত করলেন। উমার রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহর কসম! তুমি যা জান এ বিষয়ে আমি এর চেয়ে বেশি কিছু জানি না।

ছবি বানান