তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৬৩
একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং ডাক দিলেনঃ ইয়া সাবাহ, ওহে বিপজ্জনক ভোর! এতে (প্রথানুসারে) কুরায়শরা তার কাছে এসে জমায়েত হয়। তিনি তাদের বললেন আমি তোমাদের সতর্ককারী আগত কঠিন আযাব থেকে। যদি আমি তোমাদের অবহিত করি যে শত্রুবাহিনী সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর চড়াও হচ্ছে, তোমরা কি মনে কর, তোমরা কি আমাকে সত্য বলে বিশ্বাস করবে? আবু লাহাব তখন বলেছিলঃ তোমার জন্য ধবংস এর জন্যই কি তুমি আমাদের একত্রিত করেছ? এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা নাযিল করেন (تبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ) আবু লাহাবের দু হাত ধ্বংস হয়েছে আর সে নিজেও হল ধ্বংস।