Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩৬৪

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

মুশরিকরা একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললঃ আপনি আপনার প্রভুর নসব বয়ান করুন। আল্লাহ তা’আলা তখন এ প্রসঙ্গে নাযিল করেনঃ (قلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ) - 'বলুন, তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি সন্তান জম্ম দেন নি এবং তাকে কেউ সন্তান রূপে জম্ম দেয় নি'। কেননা যার জন্ম আছে, তার অবশ্যই মূত্যু আছে। আর যে মরে, সে তার উত্তরাধিকারী রেখে যায়। আর আল্লাহ তা’আলার মূত্যু নেই, তার উত্তরাধিকারীও নেই। (وَ لَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ) তার সমতুল্য কেউ নেই, তার অনুরূপ, তার সমান এবং তার মত কিছুই নেই।

ছবি বানান