তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪১৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুতে ইচ্ছা করতেন তখন পাঠ করতেনঃ (اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا) - হে আল্লাহ! তোমার নামে ঘুমাই আবার জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি বলতেনঃ (الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَا نَفْسِي بَعْدَ مَا أَمَاتَهَا وَإِلَيْهِ النُّشُورُ) - সব তারীফ আল্লাহর যিনি আমার প্রাণ যিন্দা করেছেন নিদ্রারূপ মৃত্যু দানের পর। আর তারই দিকে তো আমাদের উথান।