Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪১৮

প্রায় ২ মিনিট · ১৮৩ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধ্যরাতে সালাতের জন্য উঠে দাঁড়াতেন তখন বলতেনঃ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ 'হে আল্লাহ! তোমারই সব তারীফ, তুমিই আকাশমন্ডলী এবং পৃথিবীর নূর, সব তারীফ তোমারই, তুমিই আকাশমন্ডলীর ও পৃথিবীর নিয়ন্ত্রা, সব তারীফ তোমারই, তুমিই আকাশমন্ডলী ও পৃথিবীর এবং এতে যা কিছু আছে সবারই রব। তুমিই তো সত্য, তোমার ওয়াদা তো সত্য, তোমার সাক্ষাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ! তোমারই জন্য আত্মসমর্পিত আমি, তোমার উপরই ঈমান রাখি। তোমার উপরই করি ভরসা তোমার দিকে মনোযোগী হই। তোমার বিষয়ে বিবাদ করি, তোমাকেই হাকিম মানি। ক্ষমা করে দাও যা আগে করেছি যা পরে করেছি যা গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি। তুমিই তো আমার মা’বুদ। কোন ইলাহ নেই তুমি ছাড়া।

ছবি বানান