তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪২০
তিনি বলেন আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞাসা করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাতে দাঁড়াতেন তখন কী পাঠ করে তার সালাত (নামায) শুরু করতেন? তিনি বললেনঃ তিনি রাতে যখন উঠাতেন তখন তার সালাত (নামায) শুরু করতে গিয়ে বলতেনঃ اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَعَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ হে আল্লাহ! জিবরীল, মিকাইল ও ইসরাফীলের রব, আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্য সব কিছু সম্পর্কে পরিজ্ঞাত। তুমিই তো তোমার বান্দাদের মাঝে ফায়সালা দিবে তাতে, যাতে তারা মতবিরোধ করছিল। হক নিয়ে যে মতবিরোধিতা করা হচ্ছে সে ক্ষেত্রে তোমার অনুমতিক্রমে তুমি আমাদের সত্য ন্যায়ের পথ পদর্শন করো। তুমি তো অবশ্যই আছ সীরাতে মুস্তাকীমে।