তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৭০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের বললেনঃ একশতবার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পাঠ করবে। যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য দশটি নেকী লেখা হবে, যে ব্যক্তি দশবার পাঠ করবে তার জন্য একশ নেকী লেখা হবে। যে ব্যক্তি একশবার পাঠ করবে তার জন্য এক হাজার নেকী লেখা হবে। যে ব্যক্তি আরো বেশী বার পাঠ করবে তদনুসারে আল্লাহ তা’আলাও তার ছাওয়াব বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে।