Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৪৭১

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার সুবহানাল্লাহ পাঠ করবে সে যেন একশ হজ্জ আদায় করল; কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার আলহামদুলিল্লাহ পাঠ করল সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশটি ঘোড়া সাওয়ারীর জন্য দিল অথবা বলেছেন সে যেন একশটি জিহাদ করল, কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করলে সে যেন ইসমাঈল (আঃ) এর বংশের একশজন গোলাম আযাদ করল। আর কেউ সকালে একশবার এবং সন্ধ্যায় একশবার আল্লাহু আকবার পাঠ করলে সে যে আমল করেছে সে দিন এর চাইতে বেশী আমল নিয়ে আর কেউ আসবে না ঐ ব্যক্তি ছাড়া যে আনুরূপ বা তদপেক্ষা বেশী বার তা পাঠ করেছে।

ছবি বানান