তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫০০
এক ব্যক্তি এসে বললঃ ইয়া রাসুলাল্লাহ! আপনার রাতের দু’আ আমি শুনেছি। এ থেকে যে সব শব্দ আমার কাছে এসে পৌছেছে, তাতে ছিল যে আপনি বলেছিলেনঃ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي رِزْقِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي হে আল্লাহ! মাফ করে দাও আমার গুনাহ, প্রশস্ত করে দাও আমার ঘর, বরকত দাও আমাকে যে রিযক দিয়েছ তাতে। তিনি বললেনঃ এতে কি কিছু ছুটেছে বলে দেখতে পাচ্ছে?