Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫০১

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি এই দু’আঃ اللَّهُمَّ أَصْبَحْنَا نُشْهِدُكَ وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ بِأَنَّكَ الله لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ অর্থঃ হে আল্লাহ্‌! আমাদের ভোর বেলা সাক্ষী করছি তোমাকে এবং সাক্ষী করছি তোমার আরশ বহণকারীদের, তোমার ফিরিশতাদের এবং তোমার সমস্ত সৃষ্টিকে যে তুমি আল্লাহ, নেই মাবুদ তুমি ব্যতীত, তুমি একক, তোমার অংশীদার নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও তোমার রাসূল। সকলে পাঠ করে তবে তার ঐদিনের গুনাহ সমূহ আল্লাহ তা’আলা মাফ করে দেন আর যদি সন্ধ্যায় পাঠ করে তবে তার ঐ রাতের গুনাহ সমূহ আল্লাহ তা’আলা মাফ করে দিবেন।

ছবি বানান