Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫১১

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমাদের কারো কোনরূপ বিপদ আসে তবে বলবেঃ إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا আমরা তো আল্লাহরই আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! তোমার কাছেই আমি আমার এই মুসীবতের ছাওয়াব আশা করি। তুমি আমাকে এর ছাওয়াব দাও এবং একে কল্যান ও মঙ্গলে পরিবর্তিত করে দাও। পরে আবূ সালামা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেনঃ اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي হে আল্লাহ! আমার পরিবারের ক্ষেত্রে আমার চেয়ে ভাল কাউকে আমার স্থলবর্তী কর। তার মৃত্যুর পর (তদীয় পত্নী) উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এই দু’আটি পড়লেনঃ إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ হাদিসটি এই সুত্রে হাসান-গারীব। হাদিসটি অন্য সুত্রেও উম্মু সালামারাদিয়াল্লাহু আনহা এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। আবূ সালমা রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল আবদুল্লাহ ইবন আবদুল আসাদ।

ছবি বানান