তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫১২
জনৈক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ কোন দু’আ সর্বোত্তম? তিনি বললেনঃ তোমার রবের কাছে যাঞ্চা করবে সুস্থতা এবং দুনিয়া ও আখেরাতের বিপদমুক্তি। লোকটি দ্বিতীয় দিন আবার এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ! সর্বোত্তম দু’আ কোনটি? তিনি এই দিনও তাকে আগের মত জওয়াব দিলেন। পরে সে তৃতীয় দিনও এল। এবারও তিনি আগের মতই জওয়াব দিলেন এবং বললেনঃ দুনিয়াতে তুমি যদি বিপদমুক্ত থাক আর আখিরাতেও তা পাও, তবে তুমি সফলকাম হলে।