Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫২৭

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনতে পেলেন যে, এক ব্যক্তি দু’আয় বলছেঃ হে আল্লাহ! আমি তোমার কাছে নিয়ামতের পূর্ণতা চাই। তিনি বললেনঃ নিয়ামতের পূর্ণতা কি? লোকটি বললঃ একটি দু’আ করলাম আর এতে আমি কল্যাণ আশা করি। তিনি বললেনঃ নিয়ামতের পূর্ণতার মানে হল জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তির সাফল্য লাভ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবার এক ব্যাক্তিকে বলতে শুনলেনঃ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি বললেনঃ তোমার দু’আ অবশ্যই কবুল হবে তুমি প্রার্থনা কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ হে আল্লাহ! আমি তোমার কাছে ধৈর্যধারনের তাওফিক চাই। তিনি বললেনঃ তুমি তো আল্লাহ তা’আলার মুসীবতের প্রার্থনা করছ, তার কাছে তোমার নিরাপত্তা প্রার্থনা কর।

ছবি বানান