তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫২৮
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেও যদি ঘুমে ভয় পায় তবে যেন সে এই দু’আ পাঠ করে, তাহলে তার কোন অনিষ্ট হবে নাঃ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ . فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ আল্লাহ তা’আলার পরিপূর্ণ কালিমাসমূহের ওয়াসীলায় আমি পানাহ চাইছি তাঁর গযব, তার শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্ট থেকে (আরো পানাহ চাই) শয়তানের ওয়াসওয়াসা ও উপস্থিতি থেকে। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর বালেগ সন্তানদের এই দু’আটি শিখাতেন আর যারা বালেগ হয়নি, একটি পাতায় তা লিখে এটি তাদের গলায় বেধেঁ দিতেন।