তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৩০
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ....... আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ’ রূপে বর্ণিত যে, (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ) আল্লাহ অপেক্ষা আত্মগরিমাসম্পন্ন আর কেউ নেই। আর তাই তিনি গোপন ও প্রকাশ্য সব অশ্লীল কর্ম হারাম করেছেন। আল্লাহ অপেক্ষা অধিক প্রশংসাপ্রিয় আর কেউ নেই। আর তাই তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন।