Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫২৯

প্রায় ২ মিনিট · ১৭২ শব্দ

তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের হাদীস বর্ণনা করুন। তিনি তখন আমার দিকে একটি পান্ডুলিপি এগিয়ে দিলেন এবং বললেনঃ এই হল তা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দিয়েছিলেন। আবূ রাসিদ (রহঃ) বলেনঃ আমি এতে দেখি যে, আবূ বকর সিদ্দীকরাদিয়াল্লাহু আনহু একদিন বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি সকাল এবং বিকেলে পাঠ করব। তিনি বললেনঃ হে আবূ বকর! বলঃ للَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرَكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ হে আল্লাহ! আকাশমন্ডলি ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, ইলাহ নেই তুমি ছাড়া, প্রত্যেকটি বস্তুর যিনি রব্ব ও মালিক, আমি তোমার কাছেই পানাহ চাই আমার নাফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট এবং তার শিরক থেকে, আমার ব্যাপারে অকল্যাণকর কোন কিছু করা থেকে বা অন্য কোন মুসলিমের ক্ষতি করা থেকে।

ছবি বানান