তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৫০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতদের বয়স হল ষাট ও সত্তরের মাঝে। তাদের খুব কম সংখ্যকই এই সীমা অতিক্রম করতে পারবে। মুহাম্মাদ ইবন আমর-আবূ সালামা-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস হিসাবে এটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে।