Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৫১

প্রায় ২ মিনিট · ১৮৫ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আয় বলতেনঃ رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَسَدِّدْ لِسَانِي وَاهْدِ قَلْبِي وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي হে আমার রব্ব! তুমিই আমায় সহযোগিতা কর, আমার বিরুদ্ধে সহযোগিতা করো না, আমায় সাহায্য কর আমার বিরুদ্ধে সাহায্য করো না, আমার পক্ষে কৌশল অবলম্বন কর, আমার বিরুদ্ধে কৌশল করো না, আমাকে হেদায়াত কর, আমার জন্য হেদায়াত সহজ করে দাও। যারা আমার উপর যুলুম করে তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর। হে পারওয়ারদিগার! আমাকে বানাও তোমার প্রতি শুকুরগুযার, তোমার যিকরকারি, তোমার প্রতি ভয় পোষণকারী, তোমার প্রতি আনুগত্যশীল, তোমার প্রতি বিনয়াবনত, তোমার প্রতি মিনতিপূর্ণ ও পত্যাবর্তনশীল। হে আমার রব্ব! আমার তওবা কবূল কর, ধুয়ে দাও আমার সব গুনাহ, জবাব দাও আমার দু’আর, প্রতিষ্ঠিত কর আমার দলীলাদি, সঠিক রাখ আমার যবান, হেদায়াত কর আমার অন্তরকে আর বের করে দাও আমার অন্তর থেকে সব হিংসা ও বিদ্বেষ।

ছবি বানান