তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৫৪
তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার কাছে তখন চার হাজার খেজুর বীচি ছিল। এগুলো দ্বারা আমি তাসবীহ পাঠ করছিলাম। তিনি বললেনঃ তুমি তো এগুলোর মাধ্যমে তাসবীহ পাঠ করছ। যে পরিমান তাসবীহ তুমি পাঠ করেছ, তদপেক্ষা বেশী পরিমাণের উপায় কি আমি তোমাকে শিখিয়ে দিব? আমি বললামঃ অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেনঃ তুমি বলবেঃ (سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ) - সৃষ্টির পরিমাণ সংখ্যকবার সুবহানাল্লাহ।