তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৫৫৫
তিনি একবার তাঁর ইবাদতখানায় ছিলেন, এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাশ দিয়ে গেলেন। পরে আবার প্রায় দুপুরের সময়ও তাঁর পাশ দিয়ে গেলেন। তিনি তাঁকে বললেনঃ তুমি কি এতক্ষণ তোমার আগের অবস্থায়ই ছিলে? তিনি বললেনঃ হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি তোমাকে এমন কতগুলো কালিমা শিখিয়ে দিব না তুমি পাঠ করবে? সেগুলো হলঃ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, সৃষ্টির পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ; আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আরশের ওজন পরিমাণ সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ, আল্লাহর কালিমার পরিমাণ সংখ্যক সুবহানাল্লাহ।